ঢাকা  শনিবার, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ; ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতঅপারেশন ডেভিল হান্টে প্রায় ২২ হাজার গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্টে প্রায় ২২ হাজার গ্রেপ্তার

নিউজ ডেস্ক : অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর আওতায় ২১ হাজার ৮৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৪ জানুয়ারি) রাতে বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ পরিচালনা শুরুর পর থেকে এখন পর্যন্ত ২১ হাজার ৮৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময়ের মধ্যে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে ৪৫৩টি।

এ ছাড়া ২৭৭০ রাউন্ড গুলি, ৭৮৬ রাউন্ড কার্তুজ, ১৩৭টি ককটেল ও ১৪টি বোমা উদ্ধার করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular