আন্তর্জাতিক ডেস্ক : দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে’ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর নয়াদিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ-র সঙ্গে বৈঠক করেছেন।
শুক্রবার (২০ মার্চ) দুপুরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এক্স হ্যান্ডলে করা একটি পোস্টে এস জয় জয়শংকর নিজেই এই বৈঠকের বিষয়ে জানান।
আর বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ তার সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, ‘ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার সুযোগ হলো।’
- তিনি আরও বলেন, ‘আমি তাকে আশ্বস্ত করেছি যে দুই দেশের অভিন্ন স্বার্থ ও পারস্পরিক সুবিধাগুলো অর্জন করতে বাংলাদেশ- ভারতের সঙ্গে একযোগে কাজ করতে প্রস্তুত।’
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ-মায়ানমার বিভাগের যুগ্ম সচিব বি শ্যাম-ও এই আলোচনায় উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি-র নতুন সরকার সবেমাত্র ক্ষমতায় এক মাস পূর্ণ করেছে।




