ঢাকা  শুক্রবার, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধআমাকে পুলিশ ধরতে চায়নি: শিল্পী বেগম

আমাকে পুলিশ ধরতে চায়নি: শিল্পী বেগম

গাজীপুর প্রতিবেদক: ‘আমাকে পুলিশ ধরতে চায়নি, বিএনপির লোকজন আমাকে ধরিয়ে দিয়েছে’, বিস্ফোরক মামলায় কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পর এ কথা বলেন যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম।

বুধবার (২২ এপ্রিল) বেলা ১২টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তার দেড় মাস বয়সী শিশু সন্তানকে নিয়ে জামিনে বেরিয়ে আসেন তিনি।

কারাগার থেকে বেরিয়ে শিল্পী বেগম বলেন, ‘আমাকে পুলিশ ধরতে চায়নি, বিএনপির লোকজন আমাকে ধরিয়ে দিয়েছে। আমি আওয়ামী লীগ করি কিন্তু কোনো পদ-পদবী নেই। আমাকে মুক্তি দিয়েছে এজন্য আমি আইনের প্রতি, আলাদতের প্রতি কৃতজ্ঞ।’

মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৮টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান তার জামিন মঞ্জুর করেন।

তেজগাঁও এলাকার এক শ্রমিক নেতা বলেন, ‘তিনি আমাদের এলাকার বড় বোন। একসঙ্গে রাজনীতি করেছি। তার সঙ্গে যে অন্যায় হয়েছিল, তা মিডিয়ার মাধ্যমে প্রচারের কারনে আদালত মানবিক দিক বিবেচনায় জামিন দিয়েছেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল।’

গত সোমবার (২০ এপ্রিল) রাতে তেজগাঁও থানার রেলওয়ে কলোনি রোডের নিজ বাসা থেকে শিল্পী বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। পরে মঙ্গলবার রাতে দেড় মাস বয়সী মেয়ে কাইফা ইসলাম সিমরানসহ তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular