ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকআমি কখনও সিরিয়া ছেড়ে পালাতে চাইনি: বাশার আল-আসাদ

আমি কখনও সিরিয়া ছেড়ে পালাতে চাইনি: বাশার আল-আসাদ

আন্তর্জাদিক ডেস্ক : সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বিদ্রোহীদের কাছে পরাজিত হয়ে দেশ ছাড়ার আটদিন পর মুখ খুলেছেন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো তার একটি বিবৃতি প্রচার শুরু করেছে।

সোমবার সিরিয়ান প্রেসিডেন্সি টেলিগ্রাম অ্যাকাউন্টে বিবৃতিটি পোস্ট করা হয়। আসাদের কাছ থেকেই এটি এসেছে বলে ধারণা করা হচ্ছে। যদিও সিরিয়ার প্রেসিডেন্টের টেলিগ্রাম অ্যাকাউন্ট এখন কার নিয়ন্ত্রণে রয়েছে তা স্পষ্ট নয়। তাছাড়া, এই বিবৃতি আসাদই লিখেছেন কিনা স্পষ্ট নয় সেটিও।

বিবৃতিতে আসাদ বলেন, আমি কখনও সিরিয়া ছাড়তে চাইনি। আমার প্রস্থান পরিকল্পিত ছিল না। আবার কেউ কেউ যেমনটি দাবি করছেন যে, লড়াইয়ের শেষ মুহূর্তে এটি ঘটেছে, তেমনও কিছু হয়নি। বরং আমি ওই সময়ে দামেস্কেই ছিলাম। আমার কাজ করে গেছি গত ৮ ডিসেম্বর রোববার শেষ মুহূর্ত পর্যন্ত। খবর বিবিসির।

আরবি ও ইংরেজিতে লেখা ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, ৮ ডিসেম্বর সকালে আসাদ সিরিয়ার হেইমিমে রাশিয়ার বিমানঘাঁটিতে গিয়েছিলেন যুদ্ধ প্রস্তুতি দেখতে। সে সময় ঘাঁটিতে হামলা হওয়ার পর রাশিয়া তাকে সেখান থেকে চলে যাওয়ার অনুরোধ জানায়। কিন্তু ঘাঁটি ছেড়ে চলে যাওয়ার কোনো উপায় না থাকায় সেখানকার সেনা কমান্ড ৮ ডিসেম্বর সন্ধ্যাতেই অবিলম্বে আসাদকে রাশিয়ায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করে এবং সেখানে চলে যাওয়ার জন্য আসাদকে অনুরোধও জানায় মস্কো।

এতে বলা হয়, ওইসব ঘটনা ঘটতে থাকার সময় আমি কোনোভাবেই পদত্যাগ করা কিংবা আশ্রয় খোঁজার কথা ভাবিনি। কোনো মানুষ কিংবা কোনো দলও এ ধরনের কোনো প্রস্তাব দেয়নি। দেশ সন্ত্রাসীদের হাতে চলে যাওয়ার পর অর্থবহ কোনো অবদান রাখার সক্ষমতাই খোয়া যায়। আর প্রেসিডেন্ট হিসাবে আমার অবস্থানেরও আর কোনো মানে ছিল না।

ইসলামপন্থি বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের ১২ দিনের ঝড়ো অভিযানের মুখে দামেস্কের পতনের পর সিরিয়ার কোনো নগরী কিংবা প্রদেশে আসাদের দেখা মেলেনি। সে সময় জল্পনা ছড়ায় তিনি দেশ ছেড়ে পালিয়েছেন।

এমনকি সিরিয়ার প্রধানমন্ত্রীও তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি। এরপর ৯ ডিসেম্বরে রাশিয়ার গণমাধ্যম জানায়, তাকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular