ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়আর ভাঙন নয় তরুণদের দেশ গড়ার কাজে মনযোগি হতে হবে : প্রাথমিক...

আর ভাঙন নয় তরুণদের দেশ গড়ার কাজে মনযোগি হতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার তরুণদের উদ্দেশ্যে বলেন, পরিবর্তনের জন্য পুরাতন দেশ ভেঙেছে তরুণরা। এখন ভাঙা দেশটি গড়ার কাজে তাদের মনযোগি হতে হবে। জুলাই বিপ্লবে আবু সাঈদের এই আত্মত্যাগ বিফলে যাবেনা। সব জঞ্জাল মুছে দেশকে এগিয়ে নিতে হবে।

রোববার সন্ধার পুর্বে আবু সাঈদের গ্রামের বাড়ি পীরগঞ্জের বাবনপুরে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যে কোন পরিবর্তনের দুইটা পর্যায় আছে, প্রথম পর্যায় হচ্ছে পুরানটাকে ভাঙ্গা, দ্বিতীয় পর্যায় হচ্ছে নতুন করে গড়া। এখন আর ভাঙ্গার প্রয়োজন নেই, ভাঙ্গার কাজে মন দিলে মূল উদ্দেশ্য সফল হবে না, আমাদের মূল উদ্দেশ্যে ভালো একটি বাংলাদেশ গড়া। সেই কাজে সবাইকে মন দিতে হবে।

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, আমরা এসেছি শ্রদ্ধা জানাতে এবং পরিবারের সাথে দু:খের ভাগ নিতে, আর্থিক সহায়তাসহ বিভিন্ন ভাবে তাদের সহযোগিতার চেষ্টা চলছে। আমরা জানি এতে পরিবারের কষ্ট সমাধান হবে না, হারিয়ে ফেলা মানুষের বিকল্প অন্য কিছু হয় না, এই কষ্ট দুর করার সাধ্য কারও নেই, এটা সবার আয়ত্বের বাইরে।

এ সময় অতিরিক্ত সচীব আতিকুর রহমান, রংপুরের বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular