কুমিল্লা প্রতিবেদক: কুমিল্লা জেলা পরিষদের রাজস্ব থেকে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং জাতীয় নাগরিক পার্টি-এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ২৫ কোটি টাকা নিয়ে গেছেন বলে অভিযোগ তুলেছেন জেলা পরিষদের প্রশাসক এবং বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া। এর মধ্যে আসিফ মাহমুদ ১৫ কোটি এবং হাসনাত আব্দুল্লাহ ১০ কোটি টাকা নিয়ে যান বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, কুমিল্লা জেলা পরিষদের রাজস্ব খাত থেকে আসিফ মাহমুদ মুরাদনগরে ১৫ কোটি ও হাসনাত আবদুল্লাহ দেবিদ্বারে ১০ কোটি টাকা নিয়ে গেছে। এটা আমাদের জেলা পরিষদের নিজস্ব রাজস্বের টাকা। এই হলো সমন্বয়েকদের অবস্থা। তারা মুখে মুখে বাংলাদেশের সমন্বয়ের রাজনীতির কথা বললেও তাদের মধ্যেই এটা ছিল না। অন্তর্বর্তী সরকারের আমলে তাদের চরিত্র ছিল এ করকম।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কৃষি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল করিম সহ নেতৃবৃন্দ।
বক্তব্যে মোস্তাক মিয়া আরও বলেন, আজকে বর্তমানে বাংলাদেশ সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার। আমাদের নেতা তারেক রহমান এ সরকারের নেতৃত্ব দিচ্ছেন। তার নেতৃত্বে আমরা কাজ করছি। আজকে ধ্বংস হয়ে যাওয়া বাংলাদেশের অর্থনীতির চাপ তার ঘাড়ে এসে পড়েছে।
দেশের অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে টেনে তুলতে তিনি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। ব্যর্থতা ও নিষ্ঠার সাথে তিনি তার দায়িত্ব পালন করে যাচ্ছেন। সকাল ৯ টায় অফিসে এসে হাজির হয়ে যাচ্ছেন। ঈদুল আযহার দিন তিনি পরিবারের সদস্যদের নিয়ে ঈদ উদযাপন না করে ঢাকার দুই সিটির প্রশাসককে সাথে নিয়ে নগরীর পরিচ্ছন্নতা কাজ পরিদর্শন করেছেন। দায়িত্বে অবহেলার কারণে কারণে দুজন কর্মকর্তাকে প্রত্যাহারও করে নিয়েছেন। সুতরাং বিএনপি নেতা কর্মীদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যেতে হবে।



