নিউজ ডেস্ক : খেলাফত মজলিস আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ জানিয়েছেন, আওয়ামী লীগ ছাড়া অন্য যে কোন রাজনৈতিক দলের সঙ্গে ঐক্য গড়তে রাজি আছে সংগঠনটি।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে জেলা ও মহানগর শাখার কর্মী সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেন, ‘যে কোন দলের নিজস্ব মতাদর্শ থাকতে পারে। তবে দেশ, স্বাধীনতা ও স্বার্বভৌমত্বের স্বার্থে সবাইকে এক থাকতে হবে। কারো মধ্যে কোনো ধরনের বিভেদ থাকা চলবে না। দেশ ও জাতির বৃহৎ স্বার্থে আমরা ঐক্য চাই। দেশের সব ইসলামী দলগুলো একটি প্লাটফর্মে এসে একটি প্রতীক নিয়ে নির্বাচন করলে ভোটাররাও স্বাচ্ছন্দের সঙ্গে ভোট দিতে পারবেন।’
কর্মী সম্মেলনে আরও উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের ও যুগ্ম-মহাসচিব সিরাজুল মামুনসহ কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতারা।



