ঢাকা  মঙ্গলবার, ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিইউল্যাব ও কান পেতে রই-এর মধ্যে সমঝোতা স্মারক সই

ইউল্যাব ও কান পেতে রই-এর মধ্যে সমঝোতা স্মারক সই

নিউজ ডেস্ক: ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এবং কান পেতে রই-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এই চুক্তির মাধ্যমে ইউল্যাব ও কান পেতে রই ইমোশনাল সাপোর্ট অ্যান্ড সুইসাইড প্রিভেনশন হেল্পলাইনের মধ্যে একটি সমন্বিত সহযোগিতার ব্যবস্থা গড়ে উঠেছে, যার লক্ষ্য ইউল্যাবের শিক্ষার্থী, শিক্ষক ও প্রশাসনিক কর্মীদের জন্য মানসিক সহায়তা এবং আত্মহত্যা প্রতিরোধমূলক সেবা প্রদান করা।

সমঝোতা স্মারকে কান পেতে রই-এর পক্ষ থেকে স্বাক্ষর করেন সংস্থাটির হেড অব অপারেশনস অরুণ দাস এবং ইউল্যাবের পক্ষ থেকে স্বাক্ষর করেছেন মো. মাহমুদ হোসেন, ডেপুটি ডিরেক্টর, এসএও।

এ সময় উপস্থিত ছিলেন কান পেতে রই-এর হেড অব ট্রেনিং অ্যান্ড আউটরিচ আশিক আব্দুল্লাহ এবং ইউল্যাবের পক্ষে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজা এবং রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. ফয়জুল ইসলাম।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular