ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়ইজতেমা মাঠে নিহতের ঘটনায় জড়িতদের ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

ইজতেমা মাঠে নিহতের ঘটনায় জড়িতদের ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক:   স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠ নিয়ন্ত্রণকে কেন্দ্র করে নিহতের ঘটনায় জড়িতদের কাউকেই ছাড় নয়। জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। যারা প্রকৃত দোষী, তাদের আইনের আওতায় আনা হবে।

বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে তাবলীগ জামাতের দুই গ্রুপের (জোবায়ের ও সাদ) সঙ্গে বিশেষ আলোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

উল্লেখ্য, বুধবার ভোররাতে গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে মাওলানা জুবায়ের ও সাদপন্থিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৪ জন নিহত হয়ে দাবী জুবায়ের পন্থীদের। এ ঘটনায় আহত হয়েছেন উভয়পক্ষের শতাধিক মুসল্লি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। অন্যায়কারীকে কোনও ছাড় দেওয়া হবে না। সঠিক তদন্ত করে আইনের আওতায় আনা হবে। তাবলীগ জামাতের দুই গ্রুপকে অনমনীয় অবস্থান থেকে সরে এসে ছাড় দিতে হবে। তবেই আমরা একটি সুন্দর ও সুশৃঙ্খল বিশ্ব ইজতেমা উপহার দিতে পারবো।

স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে বৈঠকে অন্যান্যের মধ্যে ছিলেন– ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী প্রমুখ।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular