ঢাকা  বুধবার, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিইমাম-মুয়াজ্জিন-খাদেম-পুরোহিতদের সম্মানি নির্ধারণ, পাবেন শিগগিরই

ইমাম-মুয়াজ্জিন-খাদেম-পুরোহিতদের সম্মানি নির্ধারণ, পাবেন শিগগিরই

নিউজ ডেস্ক: জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ বলেন, সারা দেশের ধর্মীয় উপাসনালয়ের ইমাম, মুয়াজ্জিন, খাদেম পুরোহিতদের মাসিক সম্মানি নির্ধারণ করেছে সরকার।

রবিবার (৮ মার্চ) সাংবাদিকদের তিনি জানান যে, মসজিদের ইমামকে ৫ হাজার, মুয়াজ্জিনকে ৩ হাজার এবং খাদেমকে ২ হাজার টাকা সম্মানি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

তিনি জানান, ঈদের আগেই প্রথম ধাপে দেশের ৪ হাজার ৯০৮টি মসজিদ, ৯৯০টি মন্দির, ১৪৪টি বৌদ্ধ বিহার এবং ৩৯৬টি গির্জায় দায়িত্বরতদের এই আর্থিক সম্মানির আওতায় আনা হবে।

ইসমাইল জবিউল্লাহ বলেন, ‘পর্যায়ক্রমে চার বছরের মধ্যে দেশের প্রায় পৌনে চার লাখ ধর্মীয় উপাসনালয়ে কর্মরত প্রায় ১৫ লাখ মানুষকে এই সম্মানি কর্মসূচির আওতায় আনা হবে।’

আগামী ১৪ মার্চ সকাল ১০টায় এ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নির্বাচিত উপকারভোগীদের কাছে আগামী ১৫ মার্চের মধ্যে সোনালী ব্যাংকের মাধ্যমে সম্মানির টাকা পাঠানো হবে।

এ কর্মসূচি বাস্তবায়নে চলতি অর্থবছরে প্রায় ২৭ কোটি ১৩ লাখ টাকা প্রয়োজন হবে। তবে দেশের সব মসজিদ, মন্দির, বৌদ্ধবিহার ও গির্জাকে অন্তর্ভুক্ত করা হলে বার্ষিক ব্যয় দাঁড়াবে আনুমানিক ৪ হাজার ৪০০ কোটি টাকা।

সরকার চার ধাপে এ কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে। সে অনুযায়ী ২০২৬–২৭ অর্থবছরে প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা, ২০২৭–২৮ অর্থবছরে প্রায় ২ হাজার ২০০ কোটি টাকা, ২০২৮–২৯ অর্থবছরে প্রায় ৩ হাজার ৩০০ কোটি টাকা এবং ২০২৯–৩০ অর্থবছরে পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য প্রায় ৪ হাজার ৪০০ কোটি টাকা বাজেট প্রয়োজন হবে।

এরপর থেকে প্রতি অর্থবছরে একই পরিমাণ অর্থ বরাদ্দ রাখতে হবে।

এছাড়া ধর্মীয় উৎসব উপলক্ষে বিশেষ ভাতার ব্যবস্থাও রাখা হয়েছে। ঈদুল ফিতর ও ঈদুল আজহায় ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের এক হাজার টাকা করে ভাতা দেওয়া হবে।

অন্যদিকে দুর্গাপূজা, বুদ্ধ পূর্ণিমা ও বড়দিনে সংশ্লিষ্ট পুরোহিত, সেবাইত, বিহার অধ্যক্ষ ও যাজকদের দুই হাজার টাকা করে উৎসব ভাতা দেওয়া হবে।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular