ঢাকা  শনিবার, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের ১৪তম দিন: আপডেট

ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের ১৪তম দিন: আপডেট

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নতুন নেতা মোজতবা খামেনি তার নিহত বাবা আয়াতুল্লাহ আলী খামেনির স্থলাভিষিক্ত হওয়ার পর প্রথম বিবৃতি জারি করেছেন। সেখানে তিনি এই অঞ্চলে মার্কিন বাহিনীর ঘাঁটিগুলো বন্ধ করার আহ্বান জানিয়েছেন, অন্যথায় হামলা অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন।

অন্যদিকে ইসরায়েলের সামরিক বাহিনী ইরানের রাজধানী তেহরানে নতুন করে ব্যাপক মাত্রার বিমান হামলার শুরু করার ঘোষণা দিয়েছে। একই সময়ে লেবাননের রাজধানী বৈরুতে নতুন হামলার মুখে সাধারণ নাগরিকদের জোরপূর্বক সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করেছে ইসরায়েল।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মার্কিন-ইসরায়েলি হামলার কারণে ইরানে প্রায় ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাত উপসাগরীয় দেশগুলো ও এর বাইরেও অব্যাহত রয়েছে; বাহরাইন, ওমান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত হামলার খবর জানিয়েছে।

সংঘাত ১৪তম দিনে পদার্পণ করায় হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘ইরান যুদ্ধ- এটি বেশ ভালোভাবেই এগোচ্ছে।’ সূত্র: আল-জাজিরা

শুক্রবার ১০:০০টা
যুক্তরাষ্ট্রের জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত

ইউএস সেন্টকম এইমাত্র ঘোষণা করেছে যে, ইরাকের পশ্চিমাঞ্চলে তাদের একটি জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্ত হয়ে বিমানে থাকা ছয়জন ক্রুর মধ্যে চারজন নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে আল-জাজিরার এক প্রতিবেদেন এ তথ্য উল্লেখ করা হয়।

শুক্রবার ৯:০০টা
ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ২

ইরান থেকে ইসরায়েলের দিকে দফায় দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এতে দেশটির উত্তরাঞ্চলে দুজন আহত হয়েছেন বলে জানিয়েছে তেল আবিবের জরুরি সেবা কর্তৃপক্ষ।

শুক্রবার (১৩ মার্চ) এই হামলা হয় বলে দাবি করেছে ইসরায়েলের সেনাবাহিনী। খবর এএফপি।

ইসরায়েলের সেনাবাহিনী অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতিতে জানায়, ‘কিছুক্ষণ আগে ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে ইসরায়েলের ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)। হুমকি প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।’

শুক্রবার ৯:০০টা
ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ২

ইরান থেকে ইসরায়েলের দিকে দফায় দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এতে দেশটির উত্তরাঞ্চলে দুজন আহত হয়েছেন বলে জানিয়েছে তেল আবিবের জরুরি সেবা কর্তৃপক্ষ।

শুক্রবার (১৩ মার্চ) এই হামলা হয় বলে দাবি করেছে ইসরায়েলের সেনাবাহিনী। খবর এএফপি।

ইসরায়েলের সেনাবাহিনী অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতিতে জানায়, ‘কিছুক্ষণ আগে ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে ইসরায়েলের ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)। হুমকি প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।’

শুক্রবার ৯:০০টা
দুবাইয়ের কেন্দ্রে বিস্ফোরণ, আকাশে ধোঁয়ার কুণ্ডলী

মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র দুবাইয়ের কেন্দ্রস্থলে আজ শুক্রবার বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণে ওই এলাকার ভবনগুলো কেঁপে ওঠে এবং আকাশে ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়। এএফপি’র প্রতিনিধিরা এই তথ্য জানিয়েছেন।

এএফপি’র এক প্রতিনিধি জানান, তিনি একটি বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং এতে তার ভবনটি কেঁপে ওঠে।

শুক্রবার ৯:০০টা
দুবাইয়ের কেন্দ্রে বিস্ফোরণ, আকাশে ধোঁয়ার কুণ্ডলী

মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র দুবাইয়ের কেন্দ্রস্থলে আজ শুক্রবার বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণে ওই এলাকার ভবনগুলো কেঁপে ওঠে এবং আকাশে ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়। এএফপি’র প্রতিনিধিরা এই তথ্য জানিয়েছেন।

এএফপি’র এক প্রতিনিধি জানান, তিনি একটি বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং এতে তার ভবনটি কেঁপে ওঠে।

শুক্রবার ৯:০০টা
ওমানে ড্রোন বিধ্বস্তে ২ বিদেশি নাগরিক নিহত

ওমানে একটি ড্রোন ভূপাতিত হওয়ার পর ধ্বংসাবশেষ পড়ে দুই বিদেশি নাগরিক নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে।

ওমানের একটি নিরাপত্তা সূত্র রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওমান নিউজ এজেন্সিকে জানিয়েছে, ওমানের সোহার প্রদেশের আল-আওয়াহি শিল্প এলাকায় একটি ড্রোন বিধ্বস্ত হয়। এতে দুই বিদেশি নাগরিক নিহত এবং বেশ কয়েকজন আহত হন।

শুক্রবার ৮:০০টা

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় প্রায় ২০০০০ বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত: রেড ক্রিসেন্ট

ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধানের বরাত দিয়ে দেশটির সংবাদ সংস্থা ইরনা (IRNA) জানিয়েছে যে, “বিভিন্ন খাতে ২৪,৫৩১টি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ১৯,৭৭৫টিই আবাসিক ইউনিট।”

প্রতিবেদনে আরও যোগ করা হয়েছে যে, ৪,৫১১টি ব্যবসায়িক প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়েছে, যা বাসিন্দাদের অর্থনীতি ও জীবিকার ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। ৬৯টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১৯৫ জন শিক্ষক ও শিক্ষার্থী আহত হয়েছেন।

১৬টি রেড ক্রিসেন্ট কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ২১টি উদ্ধার ও ত্রাণ সহায়তাকারী যান এবং ১৯টি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার ৮:০০টা
ইসরায়েলে হামলায় অন্তত ২,৯৭৫ জন আহত

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হওয়া হামলায় অন্তত ২,৯৭৫ জন আহত হয়েছেন।

শুক্রবার ৮:০০টা
শত্রুদের সহযোগিতার অভিযোগে ইরানে চারজন গ্রেপ্তার

ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে যে, আইআরজিসি (IRGC)-এর পুলিশ কমান্ড (ফরাজা) যুক্তরাজ্যভিত্তিক ফারসি ভাষার চ্যানেল ‘ইরান ইন্টারন্যাশনাল’-এর কাছে সংবেদনশীল তথ্য পাঠানোর অভিযোগে চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

তাসনিম এই চ্যানেলটিকে একটি “শত্রুভাবাপন্ন, ইরান-বিরোধী নেটওয়ার্ক” হিসেবে বর্ণনা করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা ক্ষেপণাস্ত্রের আঘাত এবং বোমা বিস্ফোরণের স্থান সম্পর্কে গোপন তথ্য তাদের ফোনে জমা রেখেছিলেন এবং তা এই নেটওয়ার্কের কাছে পাঠিয়েছিলেন।

শুক্রবার ৭:০০টা
দেশে পুনরায় বিক্ষোভ শুরু হলে আরও কঠোর হস্তে দমনের অঙ্গীকার ইরানের

ইরানের রেভোল্যুশনারি গার্ডস (আইআরজিসি) সতর্ক করে বলেছে যে, দেশে নতুন করে কোনো বিক্ষোভ শুরু হলে জানুয়ারিতে আন্দোলনের সময় যে ব্যবস্থা নেওয়া হয়েছিল তার চেয়েও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য ইরানে জানুয়ারিতে আন্দোলনের সময় হাজার হাজার মানুষ নিহত হয়েছিল।

বিবৃতিতে বলা হয়েছে, “দুষ্ট শত্রু রণক্ষেত্রের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে আবারও আতঙ্ক সৃষ্টি এবং রাস্তায় দাঙ্গা উসকে দেওয়ার চেষ্টা করছে।”

নতুন করে কোনো অস্থিরতা তৈরি হলে “৮ জানুয়ারির চেয়েও শক্তিশালী আঘাত” হানার অঙ্গীকার করেছে সংস্থাটি।

শুক্রবার ৬:০০টা
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি জীবিত তবে গুরুতর আহত: ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে, তিনি বিশ্বাস করেন ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এখনো ‘কোনো না কোনোভাবে’ বেঁচে আছেন।

অন্যদিকে ফক্স নিউজ জানায়, গতকাল বৃহস্পতিবার “দ্য ব্রায়ান কিলমিড শো”-এর একটি সাক্ষাৎকারে মোজতবা খামেনি সম্পর্কে ট্রাম্প বলেন, “আমার মনে হয় তিনি সম্ভবত (বেঁচে) আছেন। আমি মনে করি তিনি গুরুতর আহত হয়েছেন, তবে আমার ধারণা তিনি কোনো না কোনোভাবে বেঁচে আছেন, আপনি জানেন তো।”

শুক্রবার ৬:০০টা
ইরানের ২০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল

ইসরায়েল জানিয়েছে তাদের সেনাবাহিনী গত এক দিনে পশ্চিম ও মধ্য ইরানের ২০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা করেছে।

শুক্রবার ৬:০০টা
৮টি ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে সৌদি আরব

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন যে, দেশটির মধ্য ও পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোসহ আল-খারজ গভর্নরেট এবং রাজধানী রিয়াদের পশ্চিমাঞ্চলে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আরও ৮টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।

এর আগে, মন্ত্রণালয়টি কয়েক দফায় চালানো হামলার প্রচেষ্টায় ১৪টি ড্রোন মাঝপথে আটকে এবং ধ্বংস করার কথা জানিয়েছিল।

শুক্রবার ৬:০০টা
বৈরুতে আবাসিক অ্যাপার্টমেন্ট ভবনে ইসরায়েলি ড্রোন হামলা: প্রতিবেদন

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, একটি ইসরায়েলি ড্রোন বৈরুতের উত্তর-পূর্ব শহরতলি বুর্জ হামুদ-এর একটি আবাসিক অ্যাপার্টমেন্ট ভবন লক্ষ্য করে হামলা চালিয়েছে।

শুক্রবার ৫:০০টা
রাশিয়ার তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের অর্থনৈতিক প্রভাব নিয়ন্ত্রণে রাখার প্রচেষ্টায়, বর্তমানে সমুদ্রে জাহাজে বোঝাই করা রাশিয়ার নিষিদ্ধ তেল ও পেট্রোলিয়াম কেনার জন্য বিভিন্ন দেশকে অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন ট্রেজারি সেক্রেটারি (অর্থমন্ত্রী) স্কট বেসেন্ট জানিয়েছেন, যুদ্ধ চলাকালীন ‘বিশ্ব জ্বালানি বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে’ এটি একটি সাময়িক পদক্ষেপ। এই অনুমতির মেয়াদ ১১ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে।

বেসেন্ট বলেন, ‘এই সুনির্দিষ্ট এবং স্বল্পমেয়াদি ব্যবস্থাটি শুধু ট্রানজিটে থাকা বা পথিমধ্যে থাকা তেলের ক্ষেত্রে প্রযোজ্য এবং এটি রুশ সরকারকে উল্লেখযোগ্য কোনো আর্থিক সুবিধা দিবে না।’

৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের জ্বালানি পরিবহনকারী বিমান ইরাকে বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, একটি কেসি-১৩৫ জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় দুইটি বিমান জড়িত ছিল, যার মধ্যে একটি নিরাপদে অবতরণ করেছে।

ঘটনাটি ‘শত্রুপক্ষের হামলা’ বা ‘ভুল করে চালানো গুলির’ কারণে ঘটেনি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড।

বিমানে কতজন ছিল এবং কেউ হতাহত হয়েছে কি না, ঠিক কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে, ঘটনাটি ঠিক কখন ঘটেছে – এসব তথ্য জানানো হয়নি।

শুক্রবার ৫:০০টা
ইরানে ৬০০০ লক্ষ্যবস্তুতে হামলার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র

অপারেশন ‘এপিক ফিউরি’ চলাকালে ইরানে ইতোমধ্যে ৬০০০ লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড।

সেন্টকমের প্রকাশ করা নতুন তথ্য অনুযায়ী, এসব হামলার মধ্যে প্রায় ৬০টি জাহাজ এবং ৩০টি মাইন বসানোর নৌযান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করা হয়েছে।

এ ছাড়া হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল কমান্ড সেন্টার, অস্ত্র উৎপাদন কেন্দ্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি, সাবমেরিন এবং ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

এদিকে শুক্রবার (১৩ মার্চ) সকালে ইরানের আরাকে শহরে বিমান হামলার বহু ছবি প্রচারিত হয়েছে। কারাজ থেকেও একই ধরনের খবর সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়েছে।

তেহরানের বাসিন্দারা জানান, শুক্রবার সকালের বিস্ফোরণগুলো এতটাই তীব্র ছিল যে বিস্ফোরণের স্থান থেকে অনেক দূরেও কম্পন অনুভূত হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular