ঢাকা  শনিবার, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা

ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক: ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টারের (এনসিটিসি) পরিচালক জোসেফ কেন্ট। তিনি ট্রাম্প প্রশাসনের প্রথম উচ্চপদস্থ কর্মকর্তা, যিনি এই সংঘাতের কারণে পদত্যাগ করলেন।

মঙ্গলবার দেওয়া এক চিঠিতে কেন্ট বলেন, ‘বিবেকের তাড়নায় আমি ইরান যুদ্ধকে সমর্থন করতে পারছি না।’ তার দাবি, ইরান যুক্তরাষ্ট্রের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি ছিল না এবং ইসরায়েল ও তাদের প্রভাবশালী লবির চাপেই এই যুদ্ধ শুরু হয়েছে।

বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্রের আইনের আওতায় যুদ্ধ শুরুর ক্ষেত্রে সাধারণত ‘তাৎক্ষণিক হুমকি’র বিষয়টি গুরুত্বপূর্ণ বিবেচনা হিসেবে দেখা হয়।

তবে হোয়াইট হাউস এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা দপ্তরও প্রতিক্রিয়া জানায়নি।

জোসেফ কেন্ট জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ডের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তবে ইরান যুদ্ধ শুরুর পর থেকে গ্যাবার্ড জনসমক্ষে খুব কমই মন্তব্য করেছেন।

কেন্টের পদত্যাগ ট্রাম্প প্রশাসনের ভেতরে ইরান যুদ্ধ নিয়ে মতবিরোধের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা। সূত্র: রয়টার্স

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular