ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকইসরায়েলি বর্বর হামলায় ৪০ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি বর্বর হামলায় ৪০ ফিলিস্তিনি নিহত

বিশেষ প্রতিনিধি: অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায় গাজায় মোট নিহতের সংখ্যা ৫০ হাজার ২০০ ছাড়িয়ে গেছে।

শুক্রবার আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, গাজার মধ্যাঞ্চলে একটি ব্যস্ত বাজারে ইসরায়েলি হামলায় সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন অঞ্চলে আরও ৪০ জনের মৃত্যু হয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় ৫০ হাজার ২০৮ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১৩ হাজার ৯১০ জন আহত হয়েছেন। তারা আরও জানায়, ধ্বংসস্তূপের নিচে অনেক ফিলিস্তিনি এখনও নিখোঁজ রয়েছেন, যাদের মৃত বলে ধারণা করা হচ্ছে।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করে বলেছে, গাজায় হাজার হাজার ফিলিস্তিনি তীব্র ক্ষুধা ও অপুষ্টির সম্মুখীন হচ্ছেন। দুই সপ্তাহের খাদ্য মজুত আছে গাজায়, দুর্ভিক্ষের আশঙ্কাদুই সপ্তাহের খাদ্য মজুত আছে গাজায়, দুর্ভিক্ষের আশঙ্কাএদিকে, গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলার ফলে হতাহতের ঘটনা অব্যাহত রয়েছে।

ঢাকা নিউজ/ এস 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular