ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকইসরায়েলের দুই বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে আইআরজিসি

ইসরায়েলের দুই বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে আইআরজিসি

নিউজ ডেস্ক: ইসরায়েলের নেভাতিম ও তেল নোফ বিমানঘাঁটিতে হামলার কথা জানিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। আইআরজিসি জানিয়েছে, সোমবার (৮ জুন ) খুব সাম্প্রতিক সময়ে, মাত্র কয়েক ঘণ্টা আগে এই হামলা চালানো হয়েছে।

সম্প্রতি ইসরায়েল ইরানের তেহরান, তাবরিজ ও ইসফাহানসহ বিভিন্ন এলাকায় হামলা চালায় এবং লেবাননের দক্ষিণাঞ্চলে বিমান হামলা করে। এর জবাবে ইরান এই পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আইআরজিসি বলছে, ইরানের তিনটি অঞ্চলে রাডার ও অন্যান্য স্থাপনায় ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় এই অভিযান চালানো হয়েছে।

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে একাধিক দফায় ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এবং দেশজুড়ে সাইরেন বেজেছে। এখন পর্যন্ত বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। এই ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে বড় যুদ্ধের আশঙ্কা তীব্র হয়েছে।

আইআরজিসি এই হামলাকে ইরানের সার্বভৌমত্ব রক্ষা ও প্রতিরক্ষা নীতির অংশ হিসেবে বর্ণনা করেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular