ঢাকা  শনিবার, ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ; ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসংগঠন সংবাদইসলামপুরে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কর্মশালা

ইসলামপুরে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কর্মশালা

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে প্রকল্প পর্যালোচনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) পার্থশী ইউনিয়ন পরিষদ হলরুমে সুশীলন এনজিও বাস্তবায়নে জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচী সহযোগীতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইফতেখার আলমের সভাপতিত্বে উপজেলা সমন্বয়কারী মো. সুরুজ মিয়া, ইউনিয়ন ফ্যাসিলিটেটর মজনু মিয়া,আমির হোসেন,প্যানেল চেয়ারম্যান লিখন খান, ইউনিয়ন পরিষদের সদস্য,উপ সহকারী কৃষি কর্মকর্তা সহ সুধীজনরা উপস্থিত ছিলেন।

দুর্যোগ-ঝুঁকি-প্রবণ এলাকায় বসবাসরত জনগোষ্ঠীর সার্বিক সহযোগীতা এবং দূর্যোগকালীন করনীয় সহ বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular