ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeউৎসব/দিবসইসলামপুরে কৃষক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ইসলামপুরে কৃষক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) উপজেলা ও পৌর কৃষকদলের আয়োজনে বিএনপির দলীয় কার্যালয়ে থেকে শোভাযাত্রা শেষে থানামোড় বটতলা চত্তরে পথসভা শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষক দলের সভাপতি রেহান আলী সভাপতিত্বে এতে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব,সহ সভাপতি মাহমুদুল হাসান কবির মঞ্জিল, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী,সাংগঠনিক সম্পাদক আবির আহমেদ বিপুল,কৃষকদলের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।

বক্তারা কৃষকদের উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরনের। এতে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular