ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeউৎসব/দিবসঈদ আনন্দ উপভোগ করতে বাড়ি ফিরছে মানুষ

ঈদ আনন্দ উপভোগ করতে বাড়ি ফিরছে মানুষ

নিজস্ব প্রতিবেদক: ফাঁকা হতে শুরু করেছে ঢাকা,প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাস, ট্রেন, লঞ্চ সব যানেই মানুষের উপচে পড়া ভিড়। রাস্তায় ঢল নেমেছে ঘরমুখো মানুষের।

শুক্রবার (২৮ মার্চ) ভোর থেকেই রাজধানী ছাড়তে ভিড় জমেছে স্টেশন ও টার্মিনালগুলোতে।

বাস টার্মিনালগুলোর সামনে রয়েছে গাড়ির দীর্ঘ সারি। এসব সড়কে গাড়ি ঢুকতে ও বের হতে অনেক সময় লাগছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। কাউন্টারগুলোতে কাঙ্ক্ষিত গাড়ির জন্য অপেক্ষায় রয়েছেন যাত্রীরা।কমলাপুর রেলস্টেশনে যাত্রীর চাপ রয়েছে তবে ট্রেনের সূচি ঠিক থাকায় সবাই নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন।স্টেশন কর্তৃপক্ষ জানায়, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি রয়েছে। সময়মতো ছেড়ে যাচ্ছে ট্রেনগুলো। যাত্রী ভোগান্তি নেই।

এবারের ঈদযাত্রায় নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি।

ঢাকা নিউজ/ এস 

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular