ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিএকটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে মানুষ

একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে মানুষ

নিউজ ডেস্ক: দেশের মানুষ একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।

৯ জানুয়ারি শুক্রবার ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন মির্জা ফখরুল।

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি গভীর অসন্তোষ প্রকাশ করেন। রাজনৈতিক নেতাকর্মীদের হত্যাকাণ্ড বাড়লেও সরকার কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, “যে হারে রাজনৈতিক নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে, বিশেষ করে আমাদের দলের অনেক নেতাকে খুন করা হয়েছে, তাতে আমি সন্তুষ্ট নই। আমরা নিন্দা জানালেও সরকারের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।”

বিশ্ববিদ্যালয় নির্বাচন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিস্ট সরকারের সময় অন্য ছাত্রসংগঠনের কর্মীরা সক্রিয় থাকলেও ছাত্রদলের নেতাকর্মীরা সাংগঠনিক কার্যক্রম চালাতে পারেননি।

উত্তরাঞ্চলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সফরকে ‘ব্যক্তিগত’ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ঢাকায় তার আগমনে লাখো মানুষের জমায়েত প্রমাণ করে জনগণের মধ্যে ব্যাপক উদ্দীপনা রয়েছে।

তিনি জানান, তারেক রহমান শহীদ আবু সাঈদসহ জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করবেন। এছাড়া বগুড়া, রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে বিভিন্ন শহীদের কবর জিয়ারত এবং বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে অংশ নেবেন।

ঢাকা নিউজ/এস 

 

 

 

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular