ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeস্বাস্থ্যএক দিনে ডেঙ্গুতে আক্রান্ত ৮৩৩ জন

এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত ৮৩৩ জন

নিউজ ডেস্ক : এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩২৬ জনে।

এদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৩ জন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ৮৩৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮২ হাজার ৬০৬ জন।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে বৃহস্পতিবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩২৬ জন মারা গেছেন।

এদিন সবচেয়ে বেশি আক্রান্ত পাওয়া যায় ঢাকা দক্ষিণ সিটিতে ১৬৭ জন এবং মারা যান ১ জন। এ ছাড়া ঢাকা উত্তর সিটিতে ১ জন ও রাজশাহী বিভাগে ১ জন মারা গেছেন।

এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (১৫৬ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। পাশাপাশি এই সময়ে বরিশাল বিভাগে ৪৪ জন ছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫২ জন, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, ঢাকা বিভাগে ৭ জন, খুলনা বিভাগে ১১ জন, ময়মনসিংহ বিভাগে ১৩ জন, রাজশাহী বিভাগে ১৭ জন ও সিলেট বিভাগে ১ জন ডেঙ্গুতে মারা গেছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular