ঢাকা  রবিবার, ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ; ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডএভারকেয়ার থেকে হাদিকে নেয়া হচ্ছে বিমানবন্দরে

এভারকেয়ার থেকে হাদিকে নেয়া হচ্ছে বিমানবন্দরে

নিউজ ডেস্ক : গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নতি চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে সিঙ্গাপুরে নেয়া হচ্ছে।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে এভারকেয়ার হাসপাতাল থেকে হাদিকে হযরত শাহজালার বিমানবন্দরে নেয়ার জন্য অ্যাম্বুলেন্স রওয়ানা হয়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, শরিফ ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুল্যান্সে তুলে দিতে স্বাস্থ্য উপদেষ্টা, বিশেষ সহকারী ও স্বাস্থ্য সচিব বিমানবন্দরে উপস্থিত আছেন।

রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে গত ১২ ডিসেম্বর (শুক্রবার) মোটরসাইকেলে করে আসা দুই আততায়ীর একজন চলন্ত রিকশায় থাকা ওসমান হাদির মাথায় গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেলে নেয়া হয়। সেখান থেকে পরে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। আজ দুপুরে তাকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে ‍উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়া হবে।

হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তার এক আত্মীয় এ মামলার বাদী হয়েছেন। মামলাটি তদন্ত করছেন পল্টন থানার পরিদর্শক (অপারেশন) ইয়াসিন মিয়া।

এ ঘটনায় এখন পর্যন্ত সন্দেহভাজন ৮ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের মধ্যে গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক, বর্ডার দিয়ে মানুষ পাচারকারী চক্রের দুইজন এবং অভিযুক্ত ফয়সালের স্ত্রী, শ্যালক ও অপর এক নারী রয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular