ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকএ সরকারকে বিদায় নিতে হবে: রাহুল গান্ধী

এ সরকারকে বিদায় নিতে হবে: রাহুল গান্ধী

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে কয়েক দিন ধরে বিরোধীদের বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছেন রাহুল গান্ধী। ছবি: রয়টার্স

আন্তর্জাতিক ডেস্ক : দিল্লিতে বিক্ষোভ কর্মসূচির আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের ওপর চাপ বাড়াতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কড়া বার্তা দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি লিখেছেন, ‘এ সরকারকে বিদায় নিতে হবে।’

শনিবার সকালে এক্সে দেওয়া পোস্টে রাহুল গান্ধী লেখেন, ‘জ্ঞানেশ কুমারকে বিদায় নিতে হবে। এ সরকারকেও বিদায় নিতে হবে। এর পরই গণতন্ত্র পুনরুদ্ধারের কাজ শুরু হবে।’

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে আপত্তি জানানো হবে।

বিরোধীদের অভিযোগ, নির্বাচন কমিশনের এই প্রক্রিয়ার মাধ্যমে বিপুলসংখ্যক ভোটার ভোটাধিকার হারানোর ঝুঁকিতে পড়েছেন। এ নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা ও প্রধান নির্বাচন কমিশনারের পদক্ষেপের সমালোচনা করে আসছে বিরোধী দলগুলো।

রাহুল গান্ধীর পোস্টে নির্বাচন কমিশনের প্রধানের পদত্যাগের দাবির পাশাপাশি সরকারের পরিবর্তনের আহ্বানও উঠে এসেছে। তার বক্তব্য, এরপরই গণতন্ত্র পুনরুদ্ধারের কাজ শুরু হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular