ঢাকা  শনিবার, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeউৎসব/দিবসঐতিহ্যবাহী বারুণীর স্নান মিলনমেলা সম্পন্ন

ঐতিহ্যবাহী বারুণীর স্নান মিলনমেলা সম্পন্ন

নিউজ ডেস্ক:   শিবালয়ে হিন্দু ধর্মাবলম্বীদের আড়াইশ বছরের পুরোনো বারুণীর স্নান মঙ্গলবার সকালে যমুনা নদীর তীরে অনুষ্ঠিত হয়েছে। পার্শ্ববর্তী দেশ ভারতসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার পুণ্যার্থী বারুণীর স্নান করতে এসেছিলেন যমুনা নদীর তীরে।

এ স্নানকে কেন্দ্র করে শিবালয়ে যমুনা নদীর তীরে বসেছিল হাজারো পুণ্যার্থীর মিলনমেলা। স্নান উপলক্ষে মাসব্যাপী মেলার আয়োজন করা হয়। মেলায় খই, বিন্নি, কসমেটিক্স, আসবাবের দোকানসহ পাঁচ শতাধিক দোকান বসে। ছিল নাগরদোলাসহ শিশুদের বিনোদনের নানা উপকরণ।

বারুণীর স্নান করতে আসা জেলার ঘিওর উপজেলার ভররা গ্রামের সন্ধ্যা সরকার, ভারতী রানী সাহা, জয়া সাহা জানান, পুণ্য লাভের আশায় তারা প্রায় ৪০-৫০ বছর ধরে শিবালয়ে যমুনা নদীর তীরে বারুণীর স্নান করে আসছেন।

উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য ফ্রন্টের সভাপতি নিখিল মালো বলেন, প্রতিবছরের মতো এবারও বারুণীর স্নান উপলক্ষে পুণ্যার্থীদের মাঝে গঙ্গা পূজার প্রসাদ বিতরণ করা হয়েছে। শিবালয় মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাল উদ্দিন আলাল জানান, অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। শিবালয় থানার ওসি মনির হোসেন বলেন, পুণ্যার্থীদের নিরাপদে বারুণীর স্নান করার জন্য পুলিশের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular