ঢাকা  বুধবার, ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিকমরেড মোহাম্মদ ফরহাদ এর ৪০তম প্রয়াণ দিবস ৯ অক্টোবর

কমরেড মোহাম্মদ ফরহাদ এর ৪০তম প্রয়াণ দিবস ৯ অক্টোবর

আগামী ৯ অক্টোবর ২০২৬, শুক্রবার কমরেড মোহাম্মদ ফরহাদ ভাইয়ের ৪০তম প্রয়াণ দিবস। ওই দিন সকাল ৮:৩০টায় বনানী কবরস্থানে এবং সকাল ৯:৩০টায় মনিসিংহ-ফরহাদ ট্রাস্ট ভবনের পাদপীঠের অস্থায়ী বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে।

পরদিন ১০ অক্টোবর ২০২৬, শনিবার বিকাল ৪:৩০টায় মনিসিংহ-ফরহাদ ট্রাস্ট ভবনে স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হবে।

মোহাম্মদ ফরহাদ (৫ জুলাই ১৯৩৮ – ৯ অক্টোবর ১৯৮৭) একজন বাংলাদেশি রাজনীতিবিদ। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফরহাদ ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক এবং জাতীয় সংসদের সাবেক সদস্য। তিনি কমরেড ফরহাদ নামেই অধিক পরিচিত ছিলেন।

তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন শুরু হয় ১৯৫৪ সালে। তিনি সেই সময় মার্ক্সবাদ-লেনিনবাদে দীক্ষিত হন এবং রাজনৈতিক জীবন শুরু করেন। তিনি ১৯৭৩ সাল থেকে ১৯৮৭ সাল পর্যন্ত বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক ছিলেন।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের গড়া বিশেষ গেরিলা বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৬২ সালের শিক্ষা আন্দোলন এবং ১৯৬৯-এর গণঅভ্যুত্থানে বিশেষ ভূমিকা রাখেন এবং ৬ দফার সাথে শ্রমিক-কৃষকের ১১ দফা যুক্ত করার অন্যতম কারিগর ছিলেন।

১৯৮৬ সালের নির্বাচনে পঞ্চগড়-২ আসন থেকে বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন।

পাকিস্তান আমলসহ জিয়াউর রহমান ও হুসেইন মুহম্মদ এরশাদের আমলে সামরিক শাসনবিরোধী আন্দোলনে একাধিকবার কারাবরণ করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular