ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশকমলনগরে ইলিশ শিকারের দায়ে ৭ জেলের কারাদণ্ড

কমলনগরে ইলিশ শিকারের দায়ে ৭ জেলের কারাদণ্ড

আড়াই লাখ মিটারের বেশি কারেন্ট জাল জব্দ করে বিনষ্ট, ২৫ কেজি ইলিশ বিতরণ এতিমখানায়

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে ইলিশ শিকারের দায়ে সাত জেলেকে আট দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২ লাখ ৪০ হাজার মিটার কারেন্ট জাল ও ২৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার মাতাব্বর হাট থেকে মতিরহাট-সংলগ্ন মেঘনা নদী এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অভিযোগে ১১টি নৌকা ঘিরে ফেলে আভিযানিক দল। পরে সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করে নৌকাগুলো থেকে কারেন্ট জাল জব্দ করা হয়।

পরে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী আটক সাত জেলেকে আট দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হুসাইন।

অভিযানে জব্দ করা ২ লাখ ৪০ হাজার মিটার কারেন্ট জাল পরে বিনষ্ট করা হয়। এ ছাড়া উদ্ধার করা ২৫ কেজি ইলিশ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হুসাইন জানান, ইলিশের প্রজনন সুরক্ষায় সরকারঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ইলিশ সম্পদ রক্ষা ও জনস্বার্থে মেঘনা নদীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular