ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশকর্ণফুলীতে গাউসিয়া কমিটির সালানা ওরশ ও স্মরণ সভা অনুষ্ঠিত

কর্ণফুলীতে গাউসিয়া কমিটির সালানা ওরশ ও স্মরণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: গাউসিয়া কমিটি বাংলাদেশ, কর্ণফুলী থানা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে সালানা ওরশ মোবারক ও স্মরণ সভা।

২৬ জুলাই (শনিবার) বিকাল ৫টায় খুইদ্দ্যারটেকের এইচ.টি কনভেনশন হলে আয়োজিত এ অনুষ্ঠানে শোহাদায়ে কারবালার স্মরণে, হযরত খাজা আবদুর রহমান চৌহরভী (রহ.), হুজুর কিবলা হযরতুলহাজ্ব আল্লামা সৈয়্যদ আহমদ শাহ সিরিকোটি (রহ.) এবং গাউসিয়া কমিটির প্রতিষ্ঠাতা আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ.)-এর ওরশ পালন করা হয়।

একইসঙ্গে সদ্যপ্রয়াত গাউসিয়া কমিটি কর্ণফুলী থানার সাবেক সভাপতি আলহাজ্ব শেখ আহমদ সাহেবের স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া আনজুমান জামেয়ার খেদমতে অবদান রাখায় বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আয়োজনে সভাপতিত্ব করেন থানা কমিটির আহ্বায়ক মুহাম্মদ এয়াকুব আলী। খতমে কোরআন ও গাউসিয়া শরীফ পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। আলোচনা পর্বে যৌথ সঞ্চালনা করেন মাওলানা নুর মুহাম্মদ কাদেরী ও আরাফাত হোসেন।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় পরিষদের সাবেক যুগ্ম মহাসচিব আলহাজ্ব মাহাবুবুল হক খান। প্রধান অতিথি ছিলেন আঞ্জুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের জয়েন্ট জেনারেল সেক্রেটারি আলহাজ্ব সিরাজুল হক।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব পেয়ার মুহাম্মদ কমিশনার এবং বিশেষ বক্তা ছিলেন গোলাম মুহাম্মদ মহিউদ্দীন, প্রেস অ্যান্ড পাবলিকেশন্স সেক্রেটারি, আঞ্জুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট।

প্রধান আলোচক ছিলেন অ্যাডভোকেট আলহাজ্ব মোছাহেব উদ্দীন বখতিয়ার, মুখপত্র-আঞ্জুমান, জামেয়া ও গাউসিয়া কমিটি বাংলাদেশ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও থানা কমিটির নেতৃবৃন্দ, দক্ষিণ জেলার আহ্বায়ক মাষ্টার মুহাম্মদ হাবিব উল্লাহ, সদস্য প্রফেসর মুহাম্মদ আব্দুল মান্নান, মুহাম্মদ ইলিয়াস মুন্সি, জি এম মুহাম্মদ কবির, হাজী ফজল আহমদ, মুহাম্মদ নজরুল ইসলাম, মুহাম্মদ আব্দুল আলিম, মুহাম্মদ ইউনুস, মুহাম্মদ ইয়াসিন আরফাত, মুহাম্মদ লোকমান, মুহাম্মদ জানে আলম, মুহাম্মদ ফারুকসহ অনেকে।

বক্তারা তাঁদের বক্তব্যে আউলিয়া কেরামের জীবনী, গাউসিয়া কমিটির কার্যক্রম ও দ্বীনি মাজহাব রক্ষায় হুজুর কেবলাগণের অবদান তুলে ধরেন।

শেষে মিলাদ, দোয়া ও তাবারুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular