ঢাকা  মঙ্গলবার, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধকাগজপত্র দেখতে চাওয়ায় ট্রাফিক সার্জেন্টকে মেরে রক্তাক্ত করলেন ট্রাকচালক

কাগজপত্র দেখতে চাওয়ায় ট্রাফিক সার্জেন্টকে মেরে রক্তাক্ত করলেন ট্রাকচালক

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিবেদক: চট্টগ্রামের ফটিকছড়িতে দায়িত্ব পালনকালে মফিজ উদ্দিন নামে এক ট্রাফিক সার্জেন্ট ইন্সপেক্টরকে (টিএসআই) মারধর করে রক্তাক্ত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় হামলাকারী ডাম্প ট্রাকচালক আকবরকে আটক করেছে পুলিশ।

আজ বুধবার দুপুরে ফটিকছড়ি উপজেলা সদরের বিবিরহাট বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিয়মিত ডিউটির অংশ হিসেবে বিবিরহাট বাসস্ট্যান্ড এলাকায় যানবাহনের কাগজপত্র যাচাই করছিলেন ট্রাফিক সার্জেন্ট মফিজ উদ্দিন। এ সময় একটি ডাম্প ট্রাক থামিয়ে গাড়ির কাগজপত্র দেখতে চাইলে চালক আকবর ক্ষিপ্ত হন। এক পর্যায়ে তিনি অতর্কিতভাবে ট্রাফিক কর্মকর্তার ওপর হামলা চালান। এতে সার্জেন্ট মফিজ উদ্দিন মুখমণ্ডলে আঘাতপ্রাপ্ত হয়ে রক্তাক্ত হন। ঘটনার পরপরই উপস্থিত স্থানীয় লোকজন ও পুলিশের সদস্যরা দ্রুত এগিয়ে এসে হামলাকারী ট্রাকচালক আকবরকে আটক করেন। পরে তাকে ফটিকছড়ি থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়।

আহত ট্রাফিক কর্মকর্তা মফিজ উদ্দিন বলেন, ‘আমি নিয়মিত দায়িত্ব পালন করছিলাম। কাগজপত্র যাচাইয়ের জন্য ট্রাকটি থামালে চালক হঠাৎ আমার ওপর হামলা চালান।’

এ বিষয়ে ফটিকছড়ি থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ঘটনার সাথে জড়িত চালককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular