ঢাকা  বুধবার, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধকারাদন্ড প্রাপ্ত পলাতক আসামি নজরুল ইসলাম মহাখালী থেকে গ্রেফতার

কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামি নজরুল ইসলাম মহাখালী থেকে গ্রেফতার

নিউজ ডেস্ক:  মাদক মামলায় ১৫ বছর সশ্রম কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামি কাজী নজরুল ইসলাম (৪৫), পিতা- মৃত নুর মোহাম্মদ কাজী, থানা-গৌরনদী, জেলা-বরিশাল’কে বৃহস্পতিবার সন্ধ্যায় যৌথ অভিযান পরিচালনা করে রাজধানীর মহাখালী এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-২ ও র‌্যাব-১০।

এজাহার সূত্রে জানা যায়, ধৃত আসামি কাজী নজরুল ইসলাম বিগত ২০১৭ সালে ১৫০০ (পনেরশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ বরিশাল জেলার এয়ারপোর্ট থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয়। পরবর্তীতে বরিশাল এয়ারপোর্ট থানায় আসামির বিরুদ্ধে একটি মাদক মামলা (মামলা নং-১৬ তারিখ ১৮/০১/২০১৭ইং, ধারা- ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৯(১) এর ৯(খ) প্রসেস নং-২১৯/১৯ ধারায় রুজু হয়। উক্ত মামলায় আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। আসামি বিজ্ঞ আদালত হতে জামিনে মুক্তি প্রাপ্তির পর নিয়মিত হাজিরা না দিয়ে নিজ এলাকা থেকে পলাতক হয়। অন্যদিকে তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্ত শেষে আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন অতঃপর আসামির অনুপুস্থিতিতেই অত্র মামলার বিচারকার্য শেষে বিজ্ঞ আদালত আসামি কাজী নজরুল ইসলাম’কে ১৫ বছর সশ্রম কারাদন্ড ও ১ লক্ষ টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ০২ বছরের কারাদন্ড প্রদান পূর্বক গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন। গ্রেফতারী পরোয়ানা ইস্যু হওয়ার পর থেকে বর্ণিত আসামিকে গ্রেফতার সংক্রান্তে বরিশাল এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ এর অধিযাচন পত্রের প্রেক্ষিতে র‌্যাব-২ আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-২ ও র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে অদ্য ২৪/১০/২০২৪ ইং তারিখ সময় আনুমানিক ১৮.৩০ ঘটিকায় রাজধানীর মহাখালী এলাকা থেকে গ্রেফতার করে। প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে র‌্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular