ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশকিশোরগঞ্জে রেলস্টেশনে চুরির ঘটনায় মালামালসহ চোর আটক

কিশোরগঞ্জে রেলস্টেশনে চুরির ঘটনায় মালামালসহ চোর আটক

নজরুল ইসলাম খায়রুল, নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কটিয়াদীর গচিহাটা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টারের রুমে দুর্ধর্ষ চুরি হয়েছে। এই ঘটনায় সাইফুল ইসলাম শরীফ (৩২) নামে এক চোরকে আটকসহ চুরি হওয়া কম্পিউটার ও টিকিট বিক্রির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

মঙ্গলবার (৫ আগস্ট) ভোররাতে কিশোরগঞ্জের কটিয়াদীর গচিহাটা রেলওয়ে স্টেশনে এই চুরির ঘটনা ঘটে।

আটক সাইফুল ইসলাম শরীফ (৩২) কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার সহশ্রাম গ্রামের নুরুল ইসলামের ছেলে।

কিশোরগঞ্জ রেলওয়ে থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৫ আগস্ট) ভোররাতে কিশোরগঞ্জের কটিয়াদীর গচিহাটা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টারের রুমের তালা ভেঙে দুর্ধর্ষ চুরি হয়। এসময় কম্পিউটার, রাউটার, আইপিএস মেশিন ও টিকিট বিক্রির সরঞ্জামাদিসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায় চোর। পরে এই চুরির ঘটনাটি কিশোরগঞ্জ রেলওয়ে থানাকে জানানো হয়। এরই প্রেক্ষিতে কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহাউদ্দিন ফারুকীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে কটিয়াদী উপজেলার সহশ্রাম গ্রাম থেকে সাইফুল ইসলাম শরীফ (৩২) নামে এক চোরকে আটক করে। এই সময় আটক সাইফুল ইসলাম শরীফের স্বীকারোক্তি অনুযায়ী তার বসতঘর থেকে চুরি হওয়া কম্পিউটারসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়।

কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহাউদ্দিন ফারুকী বিষয়টি নিশ্চিত করে জানান, আটক সাইফুল ইসলাম শরীফের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular