ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
HomeUncategorizedকুড়িগ্রামের উলিপুরে জমি নিয়ে সংঘর্ষে আহত ১৩

কুড়িগ্রামের উলিপুরে জমি নিয়ে সংঘর্ষে আহত ১৩

জাকারিয়া মিঞা, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শ্যামপুর এলাকায় ২৭ জুলাই, রবিবার দুপুর সাড়ে ১২ টার দিকে জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় বেশ কয়েকজনকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আহতদের মধ্যে রয়েছেন, শফিকুল ইসলাম (৪০), রফিকুল ইসলাম (৫০), সাইদুল ইসলাম (৫০), শাহাজান (৪৫), সামিনা বেগম (২৮), শাহেরা বেগম (৪২), মিনারা বেগম (৩২) ও শিশু আব্দুলা (১২)। চিকিৎসাধীন ব্যক্তিদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

আহত শফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে নুর হোসেনের জমি নিয়ে বিরোধ চলছিল। আজ হঠাৎ বহিরাগত সন্ত্রাসী এনে আমাদের জমি দখলের চেষ্টা করে। আমরা ৯৯৯ এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে আসে। তবে পুলিশ চলে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই দেশীয় অস্ত্র নিয়ে তারা আমাদের ওপর হামলা চালায়।

স্থানীয় বিএনপি নেতা ও আহত শাহাজান বলেন, আমি দুই পক্ষকে শান্ত করতে গেলে তারাও আমার ওপর চড়াও হয়। হামলাকারীরা পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

আহত সামিনা বেগম জানান, আমি আমার সন্তানকে স্কুল থেকে আনতে গিয়ে হট্টগোল দেখতে পাই। হঠাৎ কেউ বলে, আমার স্বামী নাকি পুলিশ ডেকেছে, এরপরই তারা আমার ওপর হামলে পড়ে।

ভুক্তভোগীরা অভিযোগ করেন, হামলায় নেতৃত্ব দেন স্থানীয় নুর হোসেন (৬০), আসাদুল (৩০), কুদ্দুস (৫০), ফারুক (৩৬), আব্দুল হামিদ (৬০)সহ আরও কয়েকজন। এদের সঙ্গে বহিরাগত সন্ত্রাসীরাও ছিল। হামলাকারীরা স্থানীয় রাজনীতিতে প্রভাবশালী একটি মহলের ঘনিষ্ঠ। তারা দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন দলের নাম ভাঙিয়ে এলাকায় দাপট দেখিয়ে আসছে। স্থানীয়দের অভিযোগ, এসব হামলাকারীরা তথাকথিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত।

ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়রা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান বলেন, ঘটনার বিষয়ে অবগত আছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular