ঢাকা  বৃহস্পতিবার, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিকুমিল্লায় কামার সম্প্রদায়ের ব্যস্ততা বাড়ছে

কুমিল্লায় কামার সম্প্রদায়ের ব্যস্ততা বাড়ছে

মশিউর রহমান সেলিম, কুমিল্লা প্রতিবেদক: কুমিল্লা দক্ষিণাঞ্চলে আসন্ন কোরবানীর ঈদকে সামনে রেখে উপজেলাগুলোর বিভিন্ন হাটবাজারে জীবিকার তাগিদে দরিদ্র কামার শিল্পীরা বর্তমানে ব্যস্ত সময় পার করছেন।

আগামী ২৮ মে পবিত্র ঈদুল আযহার সম্ভাব্য তারিখ নির্ধারন করা হয়েছে। তবে প্রকৃতি বর্ষার আগমনী বার্তা জানান দিচ্ছে ঈদুল আযহা উপলক্ষে নানান পণ্যের বাজার পাগলা ঘোড়ার মত লাফিয়ে লাফিয়ে বাড়ছে। অপরদিকে গরু খামারী ও গরু ব্যবসায়ীদের তৎপরতা বেড়েই চলছে।

দিনরাত চলছে তাদের কোরবানীর পশু জবাই যন্ত্রপাতি তৈরীর এ কাজ। দা, বটি, চাপাতি, ছুরি, চাকু ও ধামা তৈরীসহ ওইসব পুরানো দেশীয় অস্ত্র তৈরি করতে হাপড়ের শব্দ, লোহা গলানো , পেটানো, তৈরি অস্ত্রে শান দেওয়া সারাক্ষণ যেন ঢুং, ঢাং ও টুং টাং শব্দে মুখোর কামার দোকানের আশেপাশের এলাকা। এ অঞ্চলে বিশাল শিল্পের সঙ্গে জড়িত কামার সম্প্রদায়ের লোকজন লৌহ ও ষ্টীলসহ বিভিন্ন ধাতবদ্রব্য দিয়ে পশু জবাইয়ের প্রয়োজনীয় ওইসব দেশীয় হাতিয়ার তৈরীর মাধ্যমে পূর্ব পুরুষদের এ পেশা আঁকড়ে ধরে রেখেছেন তারা।

স্থানীয় কামার শিল্পীদের একটি সূত্র জানায়, দক্ষিণাঞ্চলের লাকসাম, লালমাই, নাঙ্গলকোট, বরুড়া ও মনোহরগঞ্জ উপজেলার সর্বত্র কোরবানী ঈদ আসলে এ পেশার মানুষদের একটু ব্যস্ততা বেড়ে যায়। অন্যদিকে বছরের বেশির ভাগ সময় অলস ভাবে কাটাতে হয় তাদের।

এবার ঈদে বটি, দা, বড় ছুরি ও ধামা তৈরীতে ৩ থেকে ৪’শ টাকা করে মুজুরী নেয়া হচ্ছে। আর তৈরী করা এসব সামগ্রী বিক্রি করবে ৫’শ থেকে ৬’শ টাকায়। গরু কাটার ছোট ছুরি বিক্রি ৮০ থেকে ১২০ টাকায়। তবে গরু কাটার ছোট ছুরির চাহিদা একটু বেশী রয়েছে। এবারের ঈদে ২০ থেকে ৩০ হাজার টাকা আয়ের সম্ভাবনা রয়েছে। ওইসব মালামাল তৈরী করতে যেসব মালামাল প্রয়োজন তা বাজারে উচ্চ মূল্য। ফলে তৈরীকৃত ওইসব দেশীয় হাতিয়ার বিক্রি করতে হবে বেশি দামে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular