ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিখালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত হয়নি

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত হয়নি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, বিএনপির চেয়ারপারসনের বিদেশে চিকিৎসার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এমনকি এ বিষয়ে কোনো আলোচনাও হয়নি।

সোমবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে একটি সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, যদি প্রয়োজন হয় তাহলে তাকে বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়া হবে। কিন্তু এখন পর্যন্ত তার চিকিৎসার বিষয়ে কোনো আলোচনা হয়নি।

কিছু গণমাধ্যমে বলা হচ্ছে ‘খালেদা জিয়া বিদেশে চিকিৎসা নিতে যাচ্ছেন’- এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এটা টোটালি ফেইক নিউজ। এ বিষয়ে আমি কিছু জানি না।

গত ২৩ জুলাই মধ্যরাতে খালেদা জিয়াকে জরুরি স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়। ওই রাতেই চিকিৎসা শেষে বাসায় ফেরেন তিনি। প্রায় চার মাস লন্ডনে চিকিৎসা নিয়ে গত ৫ মে দেশে ফিরে আসেন খালেদা জিয়া।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular