ঢাকা  রবিবার, ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ; ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকখালেদা জিয়ার মৃত্যুতে সার্কের শোকপ্রকাশ

খালেদা জিয়ার মৃত্যুতে সার্কের শোকপ্রকাশ

নিউজ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)।

সার্কের মহাসচিব মো. গোলাম সারওয়ার এক শোকবার্তায় বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বাংলাদেশ একজন আপসহীন গণতন্ত্রকামী নেত্রীকে হারালো। তার জীবন ও নেতৃত্ব দেশের আধুনিক রাজনৈতিক ইতিহাসে স্থায়ী ছাপ রেখে গেছে।

শোকবার্তায় বলা হয়, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনবার দায়িত্ব পালনকালে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, অর্থনৈতিক উদারীকরণ, রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের বিস্তার, নারী ক্ষমতায়ন এবং শিক্ষাখাতে। বিশেষ করে কন্যাশিশু শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। তার নেতৃত্বে বাংলাদেশ যে প্রবৃদ্ধির পথে এগিয়েছিল, তাকে বিশ্বব্যাংক ‘এশিয়ার পরবর্তী টাইগার অর্থনীতি’ হিসেবে অভিহিত করেছিল।

মহাসচিব আরও স্মরণ করেন, ১৯৯৩-৯৫ ও ২০০৫-০৭ মেয়াদে সার্কের চেয়ারপারসন হিসেবে তার প্রজ্ঞা ও দূরদর্শিতা সংস্থার আঞ্চলিক সহযোগিতা জোরদারে বড় ভূমিকা রেখেছিল। একই সঙ্গে সার্ক প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানও শ্রদ্ধার সঙ্গে উল্লেখ করা হয়।

বেগম খালেদা জিয়ার পরিবার, বিএনপি নেতাকর্মী ও বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানিয়ে শোকবার্তায় তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয়। শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দিতে মহান আল্লাহর কাছে দোয়া করা হয়।

সার্ক মহাসচিব আশা প্রকাশ করেন, বাংলাদেশের জনগণ এ শোক কাটিয়ে গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তির সংগ্রামে তার আদর্শ থেকে প্রেরণা পাবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular