গফরগাঁও(ময়মনসিংহ)প্রতিনিধিঃময়মনসিংহের গফরগাঁওয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে গফরগাঁও উপজেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারো দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিরুদ্ধে অগ্নিসন্ত্রাস,নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ময়মনসিংহ-১০(গফরগাঁও-দক্ষিণ গফরগাঁও) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশেস্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিরুদ্ধে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে রাজপথে বিএনপির নেতাকর্মীদের অবস্থান নেওয়ার আহবান জানান।তিনি বলেন,গফরগাঁও উপজেলা ও দক্ষিণ গফরগাঁও উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে।প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করুন। তিনি আরো বলেন,আমার সংসদীয় আসনে সন্ত্রাসী কর্মকাণ্ড করে কেউ ছাড় পাবে না।কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবেনা। কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মী ও দোসরদের হুশিয়ার করে বলে দিতে চাই,কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে বিএনপি এর দাঁতভাঙা জবাব দিবে।



