গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃময়মনসিংহের গফরগাঁওয়ে ২০২৫ সনের এসএসসি,এইচএসসি (সমমান)জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং গফরগাঁও পৌরসভা ও ঢাকাস্থ গফরগাঁও সমিতির সহযোগিতায় অনুষ্ঠানে ১৯৩ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। আজ বৃহস্পতিবার (১১ডিসেম্বর) উপজেলা পরিষদ হল রুমে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে কৃতি শিক্ষার্থীদের ফুলেল শুভেচছায় বরণ করা হয়।এছাড়াও কৃতি শিক্ষার্থীদেরকে প্রীতি উপহার হিসেবে ব্যাগ,ক্রেস্ট ও প্রশংসাপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এন.এম. আবদুল্লাহ-আল- মামুন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামালের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচও) মোহাম্মদ জামাল উদ্দিন,গফরগাঁও সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত লেফটেন্যান্ট আহমাদ ইবনে আলী।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শাঁখচুড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহ মো. আকবর,৪৫ তম বিসিএস সুপারিশ প্রাপ্ত গফরগাঁও মহিলা কলেজের কৃতি শিক্ষার্থী সায়মা মোবাশিরা হিমি,সাংবাদিক রোবেল মাহমুদ,সাংবাদিক কামরুজ্জামান লিটন প্রমুখ।অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিদ্যাপীঠের কৃতি শিক্ষার্থী এবং বিসিএস এ সুপারিশ প্রাপ্তদের মাঝে ক্রেস্ট ও প্রশংসাপত্র প্রদান করে উপজেলা প্রশাসন। কৃতি শিক্ষার্থীদের মাঝে এস.এস.সি (সমমান) ১৬৬ জন,এইচএসসি (সমমান) ২৭ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার এন.এম. আবদুল্লাহ-আল-মামুন বলেন,’আমার স্বপ্নছিল এমন একটি অনুষ্ঠান আয়োজন করে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার।তোমরা অবশ্যই আগামী দিনে দেশকে নেতৃত্ব দিবে,তাই সততার সঙ্গে কাজ করবে। আজকেরএই সংবর্ধনা তোমাদেরকে অনুপ্রাণিত করবে।’




