ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশগফরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

গফরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) উপজেলার পাগলা থানার শহীদনগর এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে।
গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
রেলওয়ে পুলিশ ফাঁড়ি ও স্থানীয় সূত্রে জানা যায়,গফরগাঁও উপজেলার পাগলা থানার শহীদ নগর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মোহনগঞ্জএক্সপ্রেস ট্রেনের ধাক্কায় বৃহষ্পতিবার বিকেলে অজ্ঞাত নামা (৪২) এক ব্যক্তি গুরুতর আহত হয়ে ঘটনা স্থলেই মৃত্যু হয়। তার পড়নে লুঙ্গি ও শার্ট ছিল।

পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই গোলাম কিবরিয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত
যুককটি মানসিক ভারসাম্যহীন।ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular