ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহগফরগাঁওয়ে বিনামূল্যে সার-বীজ পেলেন ২৫০০ জন কৃষক

গফরগাঁওয়ে বিনামূল্যে সার-বীজ পেলেন ২৫০০ জন কৃষক

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি:ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ২৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনা মূল্যে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।সোমবার দুপুরে উপজেলা পরিষদে এসব বিতরণ করা হয়।শীতকালীন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে তা বিতরণ করা হয়।বীজ ও সার বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মোহাম্মদ ইউসুফ।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাকুরা নান্মী,উপজেলা প্রকৌশলী আবু বকর সিদ্দিক,অতিরিক্ত কৃষি অফিসার সাফাত জামান,কৃষি সম্প্রসারণ অফিসার আনোয়ার হোসেন প্রমুখ।

উপজেলা কৃষি অফিস জানায়,গফরগাঁও উপজেলার ২৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরিষা প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়।প্রতিজন কৃষক ১ কেজি সরিষা বীজ,১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার প্রণোদনা পাবেন।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular