গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নাজমুল হকের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গফরগাঁও উপজেলা কমান্ডের উদ্যোগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে
এ সভার আয়োজন করা হয়।
গত বৃহস্পতিবার দিবাগত-রাতে ভারইল গ্রামের বাড়িতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এতে বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম। সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ময়মনসিংহ জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম চঞ্চল।
প্রতিবাদ সভায় বীর মুক্তিযোদ্ধা ও বক্তারা বলেন,একজন বীর মুক্তিযোদ্ধার বাড়িতে অগ্নিসংযোগ করা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। মুক্তিযোদ্ধাদের অবদান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবদা জানিয়ে জড়িতদের শনাক্ত করে শিগগির আইনের আওতায় আনার দাবি জানান ।
প্রতিবদা সভায় আরও উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন,রাওনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দীন,সালটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুর রহমান, গফরগাঁও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ,মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ময়মনসিংহ জেলা যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির প্রমুখ।
গফরগাঁওয়ে মুক্তিযোদ্ধার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ সভা
RELATED ARTICLES



