ঢাকা  শনিবার, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকগাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৩১ জন নিহত

গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৩১ জন নিহত

নিউজ ডেস্ক:  গাজা উপত্যকায় আরও বেশি হামলা শুরু করেছে ইসরায়েল। এবার বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানায় উপত্যকাটিতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৪৩ হাজার ৩৪০ ছাড়িয়ে গেছে।

সোমবার (৪ নভেম্বর) এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (৩ নভেম্বর) গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন বলে ফিলিস্তিনি চিকিৎসকরা জানিয়েছেন।

এদিকে পৃথক প্রতিবেদনে বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ২৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ৩৪১ জনে পৌঁছেছে বলে রোববার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলস এই হামলায় আরও অন্তত এক লাখ ২ হাজার ১০৫ জন ব্যক্তিও আহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ২৭ জন নিহত এবং আরও ৮৬ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। কারণ, উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকাজুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।

ইসরায়েল বলছে, ৭ অক্টোবর হামাসের হামলায় তাদের ১২০০ জন নিহত ও ২৫০ জনের মতো মানুষকে জিম্মি করা হয়।

 

 

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular