ঢাকা  বৃহস্পতিবার, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়গাজীপুরে আগুনে পুড়ল ৫৭ ঘর

গাজীপুরে আগুনে পুড়ল ৫৭ ঘর

নিজস্ব প্রতিবেদক:   গাজীপুরের কোনাবাড়ি আমবাগ এলাকায় আগুনে পুড়ে গেছে দুটি কলোনির প্রায় ৫৭টি ঘর। তবে এ ঘটনায় কারো হতাহেতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার রাত ১২টার দিকে লাগা এ আগুন প্রায় দেড় ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিটে নিয়ন্ত্রণে আনে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান।

ফায়ার সার্ভিস কর্মকর্তা মামুন বলেন, “কোনাবাড়ির আমবাগ এলাকায় একাধিক মালিকানাধীন ৭০-৮০টি ঘর ছিল। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ সেখানে বসবাস করতেন। মঙ্গলবার রাতে কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে।

রাত ১২টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে প্রথমে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ যোগ দেন। পরে সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিটসহ মোট চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, ততক্ষণে দুটো কলোনির ৫৭টি ঘরের মালামাল আগুনে পুড়ে যায়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular