ঢাকা  শনিবার, ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ; ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশগাজীপুরে একরাতে ৫ কবরের কঙ্কাল চুরি

গাজীপুরে একরাতে ৫ কবরের কঙ্কাল চুরি

স্টাফ রিপোর্টার

গাজীপুরের শ্রীপুরে পারিবারকি কবরস্থান থেকে এক রাতেই পাঁচটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার রাতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের তেলিহাটি উচ্চ বিদ্যালয় সংলগ্ন প্রামানিক বাড়ির পারিবারিক কবরস্থান থেকে কঙ্কালগুলো চুরি হয়।
স্থানীয় আশরাফুল ইসলাম রাজিব বলেন, শনিবার সকালে তিনি ওই কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় কবরস্থানের মাটি উঠানো দেখে কাছে যান। দেখেন, পাঁচটি কবর খোঁড়া।
দাফন করা লাশের স্বজনদের খবর দিলে তারা এসে খোঁড়া কবরগুলোতে কোনো মরদেহ বা কঙ্কালের চিহ্ন খুঁজে পাননি।
স্বজনরা বলেন, চোরেরা ওই বাড়ির হযরত আলী মুন্সির ছেলে আলী হোসেন, তার স্ত্রী হালিমা, মৃত উসমান মিয়ার ছেলে শাহজাহান, ওয়াহিদুজ্জামান খানের ছেলে তনয় খান, আলী আজমের ছেলে আবুল হোসেন ডলারের কবর থেকে কঙ্কাল চুরি করে নিয়ে যায়।
এ ঘটনার তিনদিন আগে পাশের মৃধা বাড়ির পারিবারকি কবরস্থান থেকে আলেম মৃধা, হৃদয় মৃধা, শিরো মৃধার তিনটি কবরের কঙ্কাল চুরি করে নিয়ে যায়।
তেলিহাটি ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ইকবাল সরকার বলেন, সকালে তিনি স্থানীয় প্রামানিক বাড়ির পারিবারিক কবরস্থান থেকে কঙ্কাল চুরির খবর পান। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে পাঁচটি কবর খুঁড়ে রাখা অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে।
এদিকে, কঙ্কাল চুরির খবর পেয়ে এলাকার মানুষ কবরস্থানে গিয়ে ভিড় করেন।
বেশ কয়েকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, কঙ্কাল চুরির ঘটনাটি খুবই দুঃখজনক। তিন দিনের ব্যবধানে দুইটি পারিবারিক কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দা ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এভাবে কঙ্কাল চুরির ঘটনা এ এলাকায় আগে কখনো ঘটেনি বলে এলাকাবাসীর দাবি।
শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, স্থানীয় এক স্বাস্থ্য পরিদর্শকের মাধমে তিনি কবর থেকে কঙ্কাল চুরির কথা শুনেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কঙ্কাল চুরির ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টাও চলছে।
এ ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ দেননি জানিয়ে ওসি বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular