ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহগৌরীপুরে দুঃস্থদের মাঝে মানব সম্পদ উন্নয়ন সোসাইটির শীতবস্ত্র উপহার

গৌরীপুরে দুঃস্থদের মাঝে মানব সম্পদ উন্নয়ন সোসাইটির শীতবস্ত্র উপহার

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : মানব সম্পদ উন্নয়ন সোসাইটি গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (১৭ জানুয়ারি) উপজেলার মহিশ্বরণ বাজারে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র উপহার প্রদান করা হয়। শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানব সম্পদ উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান প্রভাষক এস. এম. জোবায়ের হোসাইন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সমাজের সকল মানুষ জ্ঞান, নৈতিকতা ও দক্ষতার সমন্বয়ে মানব সম্পদে পরিণত হলে এবং সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত হলে দারিদ্রতা থাকবে না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসুসের উপজেলা শাখার উপদেষ্টা আব্দুল বারী ও রামগোপালপুর স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ফয়সাল হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা টিম সদস্য মাওলানা আল আমিন মাস্টার, মোহাম্মদ আলী সায়েম মাস্টার, জাহাঙ্গীর মাস্টার, সাদরুল আমিন মাস্টার, হাফেজ এখলাস উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী রামিম তালুকদার, শ্রমিক নেতা মোস্তফা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular