ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধগ্রাহকের টাকা আত্মসাৎ: সোনাইমুড়ীতে ব্যাংক কর্মকর্তার ১৫ বছরের কারাদণ্ড

গ্রাহকের টাকা আত্মসাৎ: সোনাইমুড়ীতে ব্যাংক কর্মকর্তার ১৫ বছরের কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ীতে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ব্যাংকের গ্রাহকদের অর্থ আত্মসাতের দায়ে এক সাবেক ব্যাংক কর্মকর্তাকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিত ব্যক্তির নাম মো. বেলায়েত হোসেন। তিনি রুপালী ব্যাংক পিএলসি-এর সোনাইমুড়ী শাখার সাবেক ব্যবস্থাপক ছিলেন।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে নোয়াখালীর বিশেষ জজ আদালত-এর বিচারক মো. শওকত আলী এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, বেলায়েত হোসেন ২০১২ সালের ২১ নভেম্বর থেকে ২০১৬ সালের ২৪ এপ্রিল পর্যন্ত সোনাইমুড়ী শাখায় ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি ৫৬ জন গ্রাহকের স্বাক্ষর জাল করে নগদ ৩ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৯৪ টাকা উত্তোলন ও স্থানান্তরের মাধ্যমে আত্মসাৎ করেন। বিষয়টি দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়।

মামলাটি তদন্ত করে দুদকের তৎকালীন সহকারী পরিচালক মো. হোসাইন শরীফ অভিযোগপত্র দাখিল করেন। আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন দুদকের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ জহির উদ্দিন।

রায়ে আদালত তিনটি ধারায় মোট ১৫ বছরের কারাদণ্ডের পাশাপাশি আত্মসাৎ করা অর্থের সমপরিমাণ—৩ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৯৪ টাকা জরিমানা করেন।

দুদকের আইনজীবী মোহাম্মদ জহির উদ্দিন বলেন, ৫৬ জন গ্রাহকের অর্থ আত্মসাতের প্রমাণের ভিত্তিতে আদালত এ দণ্ড দিয়েছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular