ঢাকা  রবিবার, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েতে চালু হলো গবেষণা বৃত্তি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েতে চালু হলো গবেষণা বৃত্তি

নিউজ ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রথমবারের মতো পিএইচডি, এমফিল ও মাস্টার্স (থিসিস) গবেষকদের জন্য গবেষণা বৃত্তি চালুর উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (৪ মে) বৃত্তির বিষয়টি নিশ্চিত করেন চাকসুর গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক তানভীর আঞ্জুম শোভন।

চাকসু সূত্রে জানা যায়, এ বৃত্তির আওতায় ৪ বছর মেয়াদি পিএইচডি গবেষকরা পাবেন ৪০ হাজার টাকা, ২ বছর মেয়াদি এমফিল গবেষকরা ২০ হাজার টাকা এবং ৬ মাস মেয়াদি মাস্টার্স (থিসিস) গবেষকরা পাবেন ১৫ হাজার টাকা। ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরে ভর্তি হওয়া পূর্ণকালীন শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

নীতিমালা অনুযায়ী, পিএইচডি ও এমফিল গবেষকদের নির্ধারিত পিয়ার-রিভিউড প্রকাশনা থাকতে হবে। অন্যথায় বৃত্তির অর্থ ফেরত দিতে হবে। নির্ধারিত সময়ে ডিগ্রি শেষ করতে না পারলেও গ্রহণযোগ্য কারণে সর্বোচ্চ এক বছর সময় বাড়ানোর সুযোগ থাকবে।

এ বিষয়ে চাকসুর গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক তানভীর আঞ্জুম শোভন বলেন, “এর আগে শুধু যাতায়াত ও আনুষঙ্গিক ব্যয় বহন করা হতো। এবার প্রথমবারের মতো সরাসরি গবেষণা বৃত্তি চালু হলো। এর মাধ্যমে মাস্টার্স থিসিসে শীর্ষস্থান অর্জনকারী শিক্ষার্থীরাও এ সুবিধা পাবেন।”

এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক শামীম উদ্দিন খান বলেন, “এই বৃত্তির জন্য যাদের আবেদন অনুমোদিত হবে, তারা এ বৃত্তি পাবেন। তবে অন্য কোনো একাধিক বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা এই বৃত্তি পাবে না।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular