ঢাকা  মঙ্গলবার, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়চুরি-ছিনতাই বন্ধে পুলিশের কাছে ম্যাজিক নাই: আইজিপি

চুরি-ছিনতাই বন্ধে পুলিশের কাছে ম্যাজিক নাই: আইজিপি

নিউজ ডেস্ক : পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, দেশের অপরাধ দমনে পুলিশের কাছে কোনো ম্যাজিক নাই।

রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভায় তিনি এই কথা জানান।

সচিবালয়ে অগ্নিকাণ্ড নিয়ে বাহারুল আলম বলেন, ‘আগুনের ঘটনা তদন্ত চলছে। তদন্ত কমিটি বিস্তারিত জানাবে।’

তিনি জানান, জুলাই-আগস্টের যাতে পুনরাবৃত্তি না হয় সেভাবে পুলিশকে পুনর্গঠন করতে কাজ চলছে। এছাড়া সমন্বয়কদের হুমকির প্রতিটি ঘটনা গুরুত্বের সহকারে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আইজিপি। জানান, এখনও সিরিয়াস কিছু পাওয়া যায়নি।

সভায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, ‘৫ আগস্টের ৭২ ঘণ্টা আগে যদি পুলিশ সঠিক সিদ্ধান্ত নিত, তাহলে অনেক প্রাণ রক্ষা পেত। সেইসঙ্গে অনেক পুলিশ সদস্য বেঁচে যেতেন।’

ফোর্সের কাজে ব্যবহার না হলে পুলিশ সদস্যদের ব্যারিস্টার কিংবা ডক্টরেট ডিগ্রি নিয়ে লাভ নাই বলে মন্তব্য করেন সাজ্জাত আলী।

তিনি আরও বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে পুলিশ অ্যাসোসিয়েশনগুলো সঠিক ভূমিকা রাখতে পারেনি। ভবিষ্যতে এসব মাথায় রাখতে হবে।’

সেবার মাধ্যমেই জুলাই গণ-অভ্যুত্থানে পুলিশের হারানো ইমেজ পেতে হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular