নিউজ ডেস্ক : রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ছাত্র সমাবেশ করছে জাতীয়তাবাদী ছাত্রদল। দুপুর ২টা থেকে এ সমাবেশ শরু হয়েছে। তবে সমাবেশকে কেন্দ্র করে আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।
বুধবার জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিীকে কেন্দ্রকরে এ সমাবেশের আয়োজন করা হয়েছে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৯ সালের ১ জানুয়ারি এই সংগঠন প্রতিষ্ঠা করেন। এর পর দেশের অন্যতম বৃহৎ ছাত্রসংগঠনে পরিণত হয় ছাত্রদল।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিশেষ অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এরআগে দুপুর ১২টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনঅডিটোরিয়ামের সামনে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ অতিথি হিসেব থাকার কথা রয়েছে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
গণতান্ত্রিক প্রতিটি আন্দোলনে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিএনপির ‘ভ্যানগার্ড’ হিসেবে পরিচিতি পায়। শিক্ষা, ঐক্য, প্রগতির পতাকাবাহী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এসব কর্মসূচির কথা জানায় ছাত্রদল।



