ঢাকা  বুধবার, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়জবরদখলকৃত বনভূমি উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে সরকার

জবরদখলকৃত বনভূমি উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে সরকার

নিউজ ডেস্ক: চরাঞ্চলে বর্তমান সরকারের নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হবে। এর মাধ্যমে দেশের বনাঞ্চলের ঘাটতি পূরণ করা সম্ভব হবে বলে জানিয়েছেনপরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, তিনি আরো জানান, জবরদখলকৃত বনভূমি উদ্ধারেও মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে 

১৩ এপ্রিল সোমবার আগারগাঁওয়ে বন অধিদপ্তরের প্রধান কার্যালয়ে অধিদপ্তরের কর্মকর্তাদের এক মতবিনিময় সভায় উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। এ সময় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

মন্ত্রী বন অধিদপ্তরের বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের তাদের সমস্যাবলি ও চ্যালেঞ্জসমূহ লিখিতভাবে জমা দেওয়ার নির্দেশ দেন। এসব তথ্যের ভিত্তিতে একটি সমন্বিত চেকলিস্ট প্রণয়ন করে বন সংরক্ষণ, বন উজাড় রোধ এবং দখলমুক্তকরণে অগ্রাধিকার ভিত্তিতে কার্যক্রম গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জবরদখলকৃত বনভূমি সংক্রান্ত তথ্য সংগ্রহকরণে বিভাগীয় বন কর্মকর্তাদের তাগিদ দেন। তিনি বলেন, সঠিক তথ্য-উপাত্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সুন্দরবনে দস্যু দমনে চলমান অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় মন্ত্রণালয়ের সচিব মো. রায়হান কাওসার, অতিরিক্ত সচিব শামিমা বেগম এবং বন সংরক্ষক আর.এস.এম. মুনিরুল ইসলামসহ বন অধিদপ্তরের প্রধান কার্যালয় ও মাঠপর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা নিউজ/এস 

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular