ঢাকা  রবিবার, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়জাতিসংঘ সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘ সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে পাঁচ দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৬ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট স্থানীয় সময় শুক্রবার রাত ১১টা ৩০ মিনিটে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি আজ ২৬ সেপ্টেম্বর রাত ৮টায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পৌঁছাবে। সেখানে সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষে রাত ২টায় ঢাকার উদ্দেশে আবার রওনা হবে।
আগামীকাল ২৭ সেপ্টেম্বর সকাল ৮টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রীর ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। পাঁচ দিনের এই রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রমে অংশ নেন। ডিজিটালম্যাপ দেখুন

তিনি এবারই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে অংশ নিয়ে বাংলায় ভাষণ দেন। তাঁর বক্তব্যে বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন, চলমান মানবিক সংকট, আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের মতো বহুমাত্রিক ইস্যুগুলো গুরুত্বের সাথে উঠে আসে।

অধিবেশনের মূল কর্মসূচির পাশাপাশি নিউইয়র্কে অত্যন্ত ব্যস্ত সময় পার করেন প্রধানমন্ত্রী। তিনি বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা এবং আন্তর্জাতিক অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর প্রতিনিধিদের সাথে একাধিক দ্বিপাক্ষিক ও সাইডলাইন বৈঠকে মিলিত হন। এসব বৈঠকে বাংলাদেশের উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular