ঢাকা  শনিবার, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকজাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে তুরস্কের সমর্থন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে তুরস্কের সমর্থন

নিউজ ডেস্ক: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়েছে তুরস্ক।

বৃহস্পতিবার (১২ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন সৌজন্য সাক্ষাৎ করে এই সমর্থনের কথা জানান।

পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকালে উভয়পক্ষই বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন। দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, প্রতিরক্ষা সহযোগিতা, শিক্ষা ও সংস্কৃতি বিনিময়, প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়। এ ছাড়া আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যু, বিশেষ করে মুসলিম বিশ্বের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা, মানবিক সহযোগিতা এবং আন্তর্জাতিক মঞ্চে পারস্পরিক সমর্থন জোরদারের বিষয়েও আলোচনা হয়।

এতে আরও জানানো হয়, উভয়পক্ষ বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতাকে ভবিষ্যতে আরও সুদৃঢ় করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সহযোগিতার ভিত্তিতে দুই দেশের জনগণের কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular