নিজস্ব প্রতিবেদক: জাতীয় ঐক্য গঠনে সন্ধ্যায় ছাত্রনেতাদের সঙ্গে বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম এ কথা জানান।
তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা আজ সন্ধ্যায় আমাদের ছাত্রনেতাদের সঙ্গে বসবেন। আগামীকাল তিনি সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবেন। পরদিন তিনি ধর্মীয় গ্রুপগুলোর সঙ্গে বসবেন।
প্রধান উপদেষ্টা সবার সঙ্গে সংলাপের আহ্বান করেছেন। তাদের সঙ্গে তিনি বসবেন। বৈঠকের উদ্দেশ্য জাতীয় ঐক্য। তিনি জাতীয় ঐক্যের ডাক দেবেন, বলেন শফিকুল আলম।



