ঢাকা  রবিবার, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ; ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিজামাত ক্ষমতায় আসলে জবাবদিহিতামূলক রাষ্ট্র গঠন করা হবে ॥

জামাত ক্ষমতায় আসলে জবাবদিহিতামূলক রাষ্ট্র গঠন করা হবে ॥

নান্দাইলে কেন্দ্রীয় ছাত্র শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম

জালাল উদ্দিন মন্ডল নিজস্ব প্রতিবেদকঃ
১৫৪ ময়মনসিংহ-৯ নান্দাইলে ১১দলীয় ঐক্যের ফুলকপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথি’র বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, “জামায়েতে ইসলাম ক্ষমতা আসলে জনগণের জবাবদিহিতামুলক রাষ্ট্র গঠন করা হবে। ( ৮ ফেব্রুয়ারি) রবিবার নান্দাইল চন্ডীপাশা হাই স্কুল খেলার মাঠে ১১ দলীয় নির্বাচনী সভায় এ বক্তব্য রাখেন। ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে জনগণের ভোটে জামায়েতে ইসলাম সরকার গঠন করলে জনগণের কাছে এমপি-মন্ত্রীরা পাই টু পাই হিসাব দিতে বাধ্য থাকবে। ইতিমধ্যে বিভিন্ন বিশ্ব বিদ্যালয়ে ছাত্রশিবিরের নেতারা নির্বাচিত হওয়ার পর কোন গাড়ীও হয় নাই, বাড়িও হয় নাই ও নতুন কাপড়ও বদলায় নাই, আর এটাই হচ্ছে বাংলাদেশে জামায়েতে ইসলামীর চিত্র। অথচ যারা ক্ষমতায় গেছে, তারাই বারবার দূর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। আর কোন ফ্যাসিবাদ ও দুর্নীতিবাজকে ক্ষমতায় বসানো যাবে না। তাই আপনারা (জনগণ) সতর্ক থাকুন। তাই দূর্নীতিমূক্ত, বৈষম্যমুক্ত ও ইনসাফের বাংলাদেশ গড়তে জামায়েত ইসলামের দাড়িপাল্লা বা সমর্থিত প্রার্থীর ফুলকপির প্রতীককে বিপুল পরিমাণ ভোট দিয়ে জয়যুক্ত করুন। নান্দাইল আসনের প্রার্থী এড. আনোয়ারুল ইসলাম চাঁন ভাই ভালোলোক, আপনারা তাকে ভালো করে চিনেন ও জানেন। আগামীর বাংলাদেশ গড়তে আপনারা চাঁন ভাইয়ের ফুলকপি মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের খাদেম হিসাবে কাজ করার সুযোগ দান করবেন, ইনশাল্লাহ।
নান্দাইল উপজেলা জামায়েতে ইসলামীর নায়েবে আমীর কাজী শামসুদ্দিনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সেক্রেটারী মাও. হাবিবুর রহমানের সঞ্চালনায় নির্বাচনী জনসভায় আরো বক্তব্য রাখেন নান্দাইল আসনে জামায়েত সমর্থিত ফুলকপি প্রতীকে সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এড. আনোয়ারুল ইসলাম চাঁন, বাংলাদেশ খেলাফত মজলিস নান্দাইল উপজেলা শাখার সভাপতি মুফতি মাও. শামছুল ইসলাম রহমানি, মুফতি আরিফ আব্দুল্লাহ, মুস্তাফিজুর রহমান মোস্তাক, মাও. খাইরুল ইসলাম, নুরুল আমিন, যুব পরিষদ নেতা আরিফ খান, ময়মনসিংহ জেলা ছাত্রশিবিরের সভাপতি শফিকুল ইসলাম হামীম প্রমুখ।

সংসদ সদস্য প্রার্থী এড. আনোয়ারুল ইসলাম চান তাঁর বক্তব্যে বলেন, ১২ই ফেব্রুয়ারি ফুলকপি প্রতীক ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে দেশে নজিরবিহীন জনগণের রাজনীতি প্রতিষ্ঠা করবো। আপনারা হবেন এমপি, আর আমি হবো আপনাদের পাহাড়াদার। নান্দাইলের রাস্তাঘাট, স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থান সৃষ্টি সহ যত প্রকার উন্নয়ন করা হবে, তাঁর সুনির্দিষ্ট তালিকা জনগণের সামনে প্রকাশ করা হবে। আমি জীবন দিয়ে হলেও মানুষের উন্নয়নে কাজ করে যাবো। ইনশাল্লাহ, নান্দাইলের রাজনীতি বাংলাদেশের মানুষ অনুকরণ করবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular